1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র “টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

‘কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রমের আওতায় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক ” টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা হোক জীবনের টার্নিং পয়েন্ট’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ( ১১ জুন) সকাল ১০ টায় মোটিভেট ভূরুঙ্গামারীর আয়োজনে উন্নয়ন সোসাইটির পৃষ্ঠপোষকতায় সম্মিলিত শিক্ষক পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা মোজাহার উল আলম তার উদ্ভাবনী ” টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটা: অধ্যাপক ডা: মিফতাউল ইসলাম মিলন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন মোটিভেট ভূরুঙ্গামারীর শিক্ষা বিষয় সম্পাদক মুস্তাকিম মুবিন।

মোটিভেট ভূরুঙ্গামারীর সভাপতি আশরাফুল আলম সাইফির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ হেলাল আল মাহমুদ, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মোটিভেট ভূরুঙ্গামারীর সাবেক সভাপতি মাহমুদুল হাফিজ, সদস্য সুরভী আক্তার স্বপ্না, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রমের ভলান্টিয়ার খোরশেদ আলম লিমন ও কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ প্রমুখ

সেমিনারে শিক্ষা, আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপস্থিত শিক্ষকরা জানান, এ কার্যক্রম সরকারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া হলে, দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি লাভ করবে। শুধু ভুরুঙ্গামারী নয়, সারা দেশে পড়াশোনা মান উন্নয়ন হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক মিমতাউল ইসলাম মাহিন ।

পরে কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই সময়মতো সেমিনারে আসার জন্য উপজেলা ৬টি বিদ্যালয় কে দেয়াল ঘড়ি উপহার দিয়ে পুরস্কৃত করা হয়।

সেমিনারে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!