1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে কুড়িগ্রামে বাস কাউন্টারে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কুড়িগ্রামের উলিপুরে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

বুধবার (১১ জুন) বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় একাধিক বাস কাউন্টারে জরিমানা আদায় করা হয়েছে। এসময় কাউন্টারগুলোর কাগজপত্র যাচাই, ভাড়ার তালিকা পর্যালোচনা এবং যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করা হয়।

কুড়িগ্রামস্থ সেনা ক্যাম্পের কমান্ডার জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা যাতে নির্বিঘ্ন, নিরাপদ ও হয়রানিমুক্ত হয়, তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো স্থানে অনিয়ম বা ভাড়াবৃদ্ধির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!