এনামুল হক সরকার,কুড়িগ্রাম সংবাদ:
কুড়িগ্রামে অসচ্ছল,কুরবানি প্রদানে অক্ষম চরাঞ্চলে বসবাসকারী পরিবারের পাশে দাঁড়িয়েছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ।
ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্যেই প্রতি বছরের নেয় এবারো সংগঠনটির পক্ষ থেকে শনিবার(৮জুন) আটাত্তরটি(৭৮)গরু কুরবানি করে কুড়িগ্রাম সদর উপজেলা,উলিপুর উপজেলা ও চিলমারী উপজেলা চরাঞ্চলের সাড়ে ছয়(৬) হাজার মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
কুরবানির গরু গোশত বিতরণে উপস্থিত ছিলেন,উলিপুর ও চিলমারী উপজেলার জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ হোসেন,কুড়িগ্রাম সদরের প্রজেক্ট অফিসার মোহাম্মদ নুরুল ইসলামসহ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি,সমাজসেবকও সংস্থার প্রতিনিধিরা।
Leave a Reply