1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে সেনাবাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত রবিবার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদ।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশ নেয় এবং একটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ১৪০ বোতল স্কার্ফ, ৫ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা। এছাড়াও অভিযান চলাকালে বাড়ি থেকে নগদ ২২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মো. এনামুল হক (৪০) নামের একজনকে আটক করা হয়। তিনি জয়কুমর গ্রামের আহমদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং রাতেই তাকে রাজারহাট থানা পুলিশে হস্তান্তর করা হয়।

রাজারহাট  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দিয়ে আসামিকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদক কারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!