1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে নৌকা ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয়পক্ষে আহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলুয়ারচর নৌকা ঘাটে নৌকা ছাড়াকে কেন্দ্র করে যাত্রী, ঘাট ইজারাদারের লোকজন ও মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেলেও দুজন যাত্রীর পরিচয় জানা যায়নি।

এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টার দিকে। প্রত্যক্ষদর্শী ও ঘাট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর ভিড় থাকায় সকাল থেকেই ঘাটে চাপ ছিল। যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই নৌকা ছাড়ার দাবি করলে মাঝিদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ঘাটের টিকিট মাস্টার আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। এছাড়া স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে আরও দুইজন যাত্রী আহত হন। সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন জানান, সিরিয়াল অনুযায়ী সকাল সাড়ে ৭টায় নৌকা ছাড়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই রওনা দেওয়ার দাবি করলে তা নিয়ে কথা-কাটাকাটি হয়। তিনি অভিযোগ করে বলেন, যাত্রীরা পেশায় রাজমিস্ত্রী হওয়ায় তাদের হাতে থাকা নির্মাণ সামগ্রী দিয়ে ঘাটের লোকজনকে আক্রমণ করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান  বলেন, নৌকার যাত্রী-ঘাট ইজারাদারের লোকজনসহ প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে নৌকার মাঝিসহ যাত্রীদের মারামারি হয়েছিল। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

তিনি আরও বলেন, এসময় কয়েকজন আহত হয়েছেন বলে সংবাদ পেয়েছি। এ ঘটনায় উভয় পক্ষের মধ্য মীমাংসা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!