1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লালমনিরহাট সাড়ে ৭ বছর পর সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নামে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট :

লালমনিরহাটে ঘটনার সাড়ে ৭ বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বিএনপি নেতা খলিলুর রহমান।

 

বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি।

মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর মনোনীত পোলিং এজেন্ট ছিলেন। এ খবরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তার বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন।

 

পরদিন ভোট গ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থীর দেওয়া পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনার প্রায় সাড়ে ৭ বছর পরে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান বাদী হয়ে জিএম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাত আরও ২০/৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!