1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুরের মাদারগঞ্জে গ্যাসের সন্ধান: ২৫-৩০ বছর উত্তোলনের সম্ভাবনা

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে ‘জামালপুর-১’ অনুসন্ধান কূপে গ্যাসের অস্তিত্বের প্রাথমিক নিশ্চিততা পাওয়া গেছে। শনিবার (৩১ মে) সন্ধ্যায় প্রাথমিক পরীক্ষায় কূপ থেকে গ্যাস নির্গমনের বিষয়টি নিশ্চিত হয়। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক।

তিনি জানান, কূপটির ১,৪৪১ মিটার গভীর থেকে গ্যাস পাওয়া গেছে এবং এই স্তরের উপরের আরও একটি স্তরেও গ্যাসের উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত কূপ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস নির্গত হচ্ছে। আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে কূপটিতে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং উত্তোলনের সম্ভাব্য পরিমাণ।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, প্রাথমিকভাবে কূপটিতে প্রায় ৪০০ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফিট) গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাঙ্ক্ষিত মাত্রার গ্যাস মজুদ নিশ্চিত হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১০ এমএমসিএফ (মিলিয়ন কিউবিক ফিট) গ্যাস উত্তোলন সম্ভব হবে। এতে করে প্রায় ২৫ থেকে ৩০ বছর গ্যাস উত্তোলন চালিয়ে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে বাপেক্স।

গ্যাস অনুসন্ধানের ইতিহাস ঘেঁটে দেখা যায়, তারতাপাড়া এলাকায় সর্বপ্রথম ১৯৮৪ সালে সাইসমিক উপাত্ত সংগ্রহ করা হয়। এরপর ২০১৪ সালে ২-মাত্রিক সাইসমিক জরিপ এবং ২০১৫ সালে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে সম্পন্ন হয়। ২০১৭ সালে আজারবাইজানের একটি গ্যাস অনুসন্ধান সংস্থা এই এলাকায় কূপ খননের কাজ শুরু করলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। অবশেষে সাত বছর পর ২০২৫ সালের ২৪ জানুয়ারি থেকে বাপেক্স ‘জামালপুর-১’ নামে কূপ খননের কাজ শুরু করে। প্রায় তিন মাসের নিরবিচ্ছিন্ন খনন কাজ শেষে ১০ মে সফলভাবে তিনটি স্তরে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পদ্ধতিতে খনন কাজ সম্পন্ন হয়।

গ্যাস মজুদের প্রাথমিক এ সাফল্য দেশের জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। জামালপুরের মতো একটি জেলায় গ্যাসের সন্ধান পাওয়া শুধু স্থানীয় অর্থনীতির জন্যই নয়, বরং জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন পেলে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের কার্যক্রম শুরু করবে বাপেক্স।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!