1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে গরুর হাটে সেনাবাহিনীর অভিযান; হাট ইজারাদার গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরু ছাগলের হাটে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে হাট ইজারাদার শাহিন শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী গরুর হাট থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ভূরুঙ্গামারী থানার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

আটককৃত ইজারাদার ফরিদুল হক শাহিন শিকদার সাবেক বিএনপি নেতা ও উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন যে, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন।

পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রশিদ যাচাই করে দেখতে পান, যে সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনী এবং জনস্বার্থপরিপন্থী।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদার কে হাটের ইজারাদার হিসেবে চিহ্নিত করে আটক করে। পরবর্তীতে তাকে ভুরুঙ্গামারী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী টহল দলের কমান্ডার জনগণের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালত প্রেরণসহ পরবর্তী আইনগত কার্যক্রম ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্বারা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাট-বাজারে এই ধরনের অনিয়ম কোনভাবেই সহ্য করা হবে না। জনসাধারণের অধিকার নিশ্চিত করতে এবং হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!