1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে জবি ছাত্রদল নেতা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের এক নেতা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন।

আজ ৩১ মে (শনিবার), জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ছাত্রদল যে পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে, তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে সুমন সরদার বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে চাই।

এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ছিল”প্রকৃতিকে বাঁচাও, সবুজকে সাজাও দেশকে গড়ো, জীবনকে ভালোবাসো।
বৃক্ষরোপণ করো, পরিবেশ রক্ষা করো সমৃদ্ধ বাংলাদেশ গড়ো।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতি বছর নানা সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে থাকে, যার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!