বিশেষ প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে পরিবেশ সচেতন যুব সংগঠন গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
শুধু শুভেচ্ছা নয় বরং মাঠপর্যায়ে উপস্থিত থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবকরা। ভর্তির ব্যস্ত সময়কালে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বস্তি নিশ্চিত করতে তারা নিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ।
উল্লেখযোগ্য কার্যক্রমগুলো ছিল:
✅ নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা
✅ ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ রাখার নিরাপদ স্থান
✅ অভিভাবকদের জন্য বসার আলাদা ব্যবস্থা
✅ ক্যাম্পাস এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা
✅ পরিচ্ছন্নতা বজায় রাখতে ক্যাম্পাস পরিষ্কার কার্যক্রম
গ্রীন ভয়েস বিশ্বাস করে, শিক্ষা শুধু শ্রেণিকক্ষে নয় একজন শিক্ষার্থীর মধ্যে গড়ে তুলতে হয় সচেতনতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ।
সংগঠনটির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি বলেন,আমরা চাই, ছাত্রছাত্রীরা যেন কেবল ভালো শিক্ষার্থী নয়, বরং হয়ে উঠুক মানবিক, সচেতন ও পরিবেশবান্ধব নাগরিক। তাই শিক্ষাজীবনের শুরুতেই তাদের পাশে থাকাই আমাদের উদ্দেশ্য।
এই উদ্যোগ নিছক একটি সংগঠনের কার্যক্রম নয় বরং ভবিষ্যতের দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ।
পরিবেশ, শিক্ষা ও মানবিকতা। এই তিন স্তম্ভকে ভিত্তি করে গড়া গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা আবারও প্রমাণ করল, টেকসই সমাজ গড়তে প্রয়োজন সচেতন যুবসমাজের আন্তরিক অংশগ্রহণ।
Leave a Reply