এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের হয়রানি ও অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি সহ নানা অপকর্মের আশঙ্কা থাকায় এ বিষয়ে জোরদার পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার(২৯ শে-মে) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ডাবরী হাটে খাস খতিয়ানে নির্দিষ্ট টাজার খাজনা আদায়ের বিপরীতে ক্রেতা ও বিক্রেতার কাছে অতিরিক্ত টাকা খাজনা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে বাংলা সেনাবাহিনী কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় গরু, ছাগলের হাট, কাঁচা বাজারসহ বাজারে বিভিন্ন বিষয় নিয়ে অভিযান চালান।
এ অভিযানে হাটের ক্রেতা ও বিক্রেতারা বাংলাদেশ সেনাবাহিনীর এসব কর্মকান্ডকে সাধুবাদ জানান তারা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর এসব অভিযান অব্যাহত থাকলে অতিরিক্ত চাঁদা আদায়,ক্রেতা, বিক্রেতা হয়রানি সহ নানা অপকর্ম বাংলাদেশ থেকে চিরতরে মুক্ত হবে।
Leave a Reply