1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে “রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের আয়োজনে” দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ধরলা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নাগেশ্বরী হেলথ্ কেয়ার ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের সৌজন্যে (২৮ মে) বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই মানবিক সেবা কার্যক্রম।

মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে স্থানীয় মানুষজন তাদের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান সম্পূর্ণ বিনামূল্যে। ক্যাম্পে মোট দুই শতাধিকেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী ও সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় এলাকায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষ সকলেই চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী। তিনি বলেন, “যুব সমাজ যদি মানবিক কাজে এগিয়ে আসে, তবে একটি সুস্থ ও সচেতন সমাজ গঠন সম্ভব। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী, বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদশা মিয়া, আল মদিনা-ক্যাডেট মাদ্রাসার পরিচালক রিয়াজুল ইসলাম রুহি, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সিফাত,ব্লাড ব্যাংক নাগেশ্বরী সভাপতি রাশেদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় গ্রামীণ মানুষের পক্ষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয় না। এই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন নিঃসন্দেহে মানবিক কাজ।

মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা জানান, বিনামূল্যে সেবা দিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। অনেক রোগীর ক্ষেত্রে প্রাথমিক সমস্যা শনাক্ত করে যথাযথ চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে সচেতন করা হয় ক্যাম্পে আগতদের।

ফ্রি চিকিৎসা পাওয়া মানুষেরা বলেন, “আমরা অনেকেই নিয়মিত পরীক্ষা করাতে পারি না, কারণ খরচ বহন করা কঠিন। আজকের এই সেবামূলক আয়োজন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।”

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “আমরা শুধুমাত্র চিকিৎসা নয়, শিক্ষা, রক্তদান, স্যানিটেশন, নারী অধিকার, দুর্যোগ মোকাবিলা—বিভিন্ন খাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চাই। এই ক্যাম্প তারই একটি ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, “আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে উপজেলার প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্প আয়োজনের। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে কাজ আরও সম্প্রসারণ করা সম্ভব।”

এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু একটি স্বাস্থ্যসেবামূলক আয়োজন নয়, বরং এটি হয়ে উঠেছে নাগেশ্বরীর এক অনুকরণীয় সামাজিক উদ্যোগ। একটি গ্রামীণ এলাকায় এমন মানবিক কার্যক্রম স্থানীয় জনগণ ও তরুণ সমাজকে যেমন অনুপ্রাণিত করছে, তেমনি গড়ে তুলছে স্বাস্থ্যসচেতন এক নতুন প্রজন্ম।

এলাকার অভিভাবক ও শিক্ষকরা আশা করছেন, ফাউন্ডেশনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, এবং প্রশাসন ও সমাজের অন্যান্য অংশীদাররা পাশে থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!