1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম সীমান্ত পথে আরও ২৪ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্তে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পৃথক দুটি সীমান্ত পথ দিয়ে অন্তত ৩৮ জন নারী-পুরুষকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়। এর মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, কেদার ও বাবুরহাট সীমান্ত দিয়ে ২৪ জন এবং রৌমারী উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত দিয়ে আরও ১৪ জন বাংলাদেশে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল হক। তিনি জানান, ঠেলে দেওয়া ব্যক্তিদের সবাইকে আটক করে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় যাচাই করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সীমান্ত পথে ঠেলে দেওয়া ২৪ জনের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত না হলেও তারা ভারতের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বড়াইবাড়ী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ১৪ জনের বিষয়ে জানা যায়, তারা সবাই ভারতের আসাম রাজ্যের মরিগাঁও জেলার বাসিন্দা এবং তাদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন। দীর্ঘক্ষণ সীমান্তের শূন্যরেখায় অপেক্ষা করলেও বিএসএফ তাদের ফেরত নেয়নি। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা, এতে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

বিজিবির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!