1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে পুলিশের ওপর হামলা: ৮ রাউন্ড ফাঁকা গুলি, মাদক সম্রাট বাবা ছেলে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০০৬ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হিসেবে পরিচিত বাবা ও ছেলে গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ মে) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ অভিযান চালায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে, সঙ্গীয় তদন্ত কর্মকর্তা শ্রী নন্দলাল চৌধুরীসহ ৮ সদস্যের একটি টিম আলগারচর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৯) ও তার ছেলে মানিক মিয়া (২৯) কে গ্রেপ্তার করে।

এ সময় আনোয়ারের বাড়ি তল্লাশি করে এবং একই এলাকার পলাতক আসামি এরশাদ (৩৭) ও ইসমাইল (৪০)-এর বাড়িতে অভিযান চালিয়ে ৪.৫ কেজি গাঁজা, ৩০৪৫ পিস ইয়াবা, ৪০০ ইন্ডিয়ান রুপি, চারটি ১০০ রুপির নোট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নিয়ে ফেরার পথে স্থানীয় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দেশীয় অস্ত্র (লাঠি, সোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকসহ নৌপথে থানায় নিরাপদে ফিরে আসে।
হামলায় এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল আহত হন। এএসআই মনির হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, আর কনস্টেবল রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে থানায় ফিরে গেছেন।

রৌমারী থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!