1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ঢাবি শিক্ষার্থীদের ‘চোর’ বলে মারধর, ২ ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। ‘চোর’ অপবাদ দিয়ে ওই শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দোকানে কর্মরতরা। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর নাম জানা গেছে। একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শাহেদুল ইসলাম, অন্যজন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াজুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দোকানে কাপড় কেনাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া দোকান কর্মী মিলনের সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয়। একপর্যায়ে মিলন চিৎকার করে বলেন, ‘এরা চোর, ধরো!’ তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিলেও উত্তেজনা থামে না। বরং মিলন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দোকানের অন্য কর্মচারীদের ডাকেন এবং সবাই মিলে শিক্ষার্থীদের মারধর করেন। এতে শাহেদুল ও আয়াজ গুরুতর জখম হন।

খবর পেয়ে ঢাকা কলেজ ও ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন আরও কয়েকজন শিক্ষার্থী ব্যবসায়ীদের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

পরে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান কর্মী মিলনসহ দুজনকে আটক করে। পুলিশ জানায়, ঘটনায় মোট চারজনকে শনাক্ত করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!