অনলাইন ডেস্ক:
চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই আন্তর্জাতিক সম্মেলন’-এ অংশ নেবেন।
তবে শুধু সম্মেলনে অংশগ্রহণই নয়, এই সফরটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্ব দিয়ে দেখছে দুই দেশ। সফরের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Leave a Reply