1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বৈরী আবহাওয়ায় ধান নিয়ে বিপাকে কৃষক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে ধান কাটা, মাড়াই, ভেজা ধান শুকাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে কৃষকরা।

চলতি বোরো ধান কাটা, মাড়াইয়ের ভরা মৌসুমে একদিকে ধানক্ষেতে বৃষ্টির পানি, অন্যদিকে বাড়িতে ওঠানো ভেজা ধান শুকাতে না পারায় উভয় সংকটে পড়েছেন কৃষকরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ ধান কাঁটা হয়ে গেলেও কোথাও কোমর পানি কোথাও হাটু পানিতে ডুবে আছে অনেক ধান। জোকের উপদ্রব থাকায় চড়া মুল্যেও মিলছে না শ্রমিক। কিছু কিছু কৃষক পানিতে দাড়িয়ে ধান কাঁটার চেষ্টা করছেন। এদিকে কেটে রাখা ভেজা ধানে গাছ গজিয়ে নষ্ট হবার উপক্রম হয়েছে অনেকের। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বোরো ধান কাঁটা ও শুকাতে না পাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

দিনে থেমে থেমে সামন্য রোদের দেখা মিললে তাতে সড়কেই ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষক-কৃাষানি ও পরিবারের সদস্যরা।

শিলখুড়ী ইউনিয়নের শিক্ষক আব্দুস সালাম জানান, এই এলাকাটি নদী বিচ্ছিন্ন হওয়ায় এমনিতেই কৃষকদের অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়। তাতে খারাপ আবহাওয়ায় দুঃশচিন্তায় পড়েছে কৃষকরা।

পাথরডুবি ইউনিয়নের দলবাড়ি বিলের কৃষক তোফাজ্জল হোসেন ও নায়েব আলী বলেন, ফলন ভালো হলেও বৃষ্টির কারণে নিচু জমির ধান তলিয়ে গেছে। কষ্টের ফসল ঠিকঠাক ঘরে তুলতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জনিয়েছেন, এবার উপজেলায় বোরো মৌসুমে ১৬ হাজার ৪শত ৮৫ হেক্টর ধান চাষবাদের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। ইতিমধ্যে ৮০ ভাগ ধান কর্তন করা হয়েছে। উপসহকারী কর্মকর্তারা মাঠে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আমন মৌসুমে বীজ ও সারের প্রনোদনার আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!