1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবিদের জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পেরর(২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জেলার বিভিন্ন দপ্তরের পেশা ও শ্রমজীবি মানুষজন এ সেমিনারে অংশ নেন।
বুধবার ২১ মে দুপুরে কুড়িগ্রাম সদরের পৌর শহর সমাজসেবা কার্যালয়ের এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান,মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আবু সুফিয়ান সহ অনান্যরা।
বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির বলেন,সারাদেশের ১৫০ টি উপজেলায় এক যোগে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট এ দুটি উপজেলায় ১০ ট্রেডে প্রশিক্ষন দেওয়া হবে বলে জানান তিনি।

লোকজ যন্ত্র কারিগর সুমন চন্দ্র বলেন,আমরা লোকজন যন্ত্র তৈরি ও সংস্কারে অর্থের অভাবে আধুনিকায়নের ব্যবস্থা করতে পারছি না বলে ক্ষতিগ্রস্ত হচ্ছি।আশাকরি সমাজ সেবা পাশে থাকলে পেশাটিকে ধরে রাখাসহ আমাদের জীবন মান উন্নয়নে ব্যাপক সহযোগিতা পাবো বলে জানান তিনি।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন,জেলার সাড়ে চারশো চরাঞ্চলের মানুষের জিবন মান উন্নয়নে বতর্মান জেলা প্রশাসক নুুসরাত সুলতানা যে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রসংশনীয়। চরের যুব নারীদের নকশীকাঁথা ও শতরঞ্জিতে অন্তর্ভুক্ত করতে পারলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উপকৃত হবে বলে জানান তিনি।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তরে আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবি নারী পুরুষের জন্য ১০ টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!