কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ী গ্রামে রৌমারী-রাজিবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকলিমা বেগম রৌমারী বাজার থেকে অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। বিকেলে চাক্তাবাড়ী এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply