কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অন্তত ১০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ঝড়ে আহত হয়েছেন একই পরিবারের দুইজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অস্থায়ী ছাউনি তৈরি করে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা জকারহাট এলাকায় আকস্মিক এই কালবৈশাখী ঝড়টি আঘাত হানে। প্রবল বাতাস ও ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ২৫টি ঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতবাড়ির চালের টিন, বেড়া, আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দুল হক মিয়া, যার চারটি টিনের ঘর সম্পূর্ণভাবে উড়ে গেছে। ঝড়ের সময় তিনি ও তাঁর স্ত্রী ছলিমা বেগম আহত হন। তাদের ওপর গাছ পড়ে গেলে গুরুতর জখম হন বলে জানান স্থানীয়রা।
Leave a Reply