1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম,বল্লভের খাস ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ দুর্জয় হাসান নাগেশ্বরী (কুড়িগ্রাম): 

১৬ ই মে (শুক্রবার) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভের ঘাস ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজ দুপুর ২ঘটিকার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর এসবিসি প্রকল্প কর্তৃক আয়োজিত এক জনসচেতনতামূলক সভার কিছু চিত্র। World vision Bangladesh Organization উদ্যোগে কুড়িগ্রাম জেলার ২ টি উপজেলায় বাল্যবিবাহ রোধে এবং শিশু সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধ কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের মাদারগঞ্জ ক্লিনিক মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণীর অংশীজনে আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করেন জনাবা শ্রীমতি প্রতিমা রাণী চ্যাটার্জী ইউপি সদস্য বল্লভের খাস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজালাল মিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক বল্লভের খাস ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মোছাঃ সাবিনা ইয়াসমিন পরিবার কল্যাণ সহকারী।এই সেমিনারের লক্ষ্য ছিল বাল্যবিবাহ বন্ধ করা ও সামাজিক সচেতনা বৃদ্ধি করা।
বাল্যবিবার ফলে অনেক অপ্রাপ্ত মেয়েরা অকালে ঝরে পড়ে যাচ্ছে এতে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে।
মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব ইয়াসিন স্যার বলেন বাল্যবিবাহ রোধে মানুষের সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন।
মাদারগঞ্জ বণিক সমিতির সভাপতি রেজাউল করিম হিরা বলেন আমরা অভিভাবকরা যদি সচেতন হই তাহলে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব।
মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল স্যার বলেন সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে।
উক্ত সেমিনারে বল্লভের খাস ইউনিয়ন যুব ফোরামের সদস্য মোঃ দুর্জয় হাসান জানান সামাজিক সচেতনতা ও অভিভাবকের সচেতনতাই পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে।
উক্ত সেমিনারে কমিউনিটি ফ্যাসিলিটেটর ( সিএফ) কেদার,কচাকাটা ও বল্লভের খাসের মোঃ আনোয়ার জানান অপ্রাপ্তবয়স্ক বয়সে কোন মেয়ের যদি বিয়ে হয় তাহলে নানান রকম সমস্যায় পড়ে মেয়েরা,তাই অভিভাবকের উচিত বাল্যবিবাহ সম্বন্ধে তাদের সোচ্চার হওয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!