1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারত থেকে জোরপূর্বক পুশ-ইন: কুড়িগ্রামে পাঁচ রোহিঙ্গা নাগরিক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর নিবন্ধিত পাঁচ রোহিঙ্গা নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে । বৃহস্পতিবার (১৫ মে) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ মে ভোর ৬টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুনহাট বাজার এলাকায় টহলরত ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্যকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন— মোহাম্মদউল্লাহ (৪৪), তার স্ত্রী রোমানা বেগম (৩৫), মেয়ে তাহমিনা আক্তার (২০), ছেলে রেদোয়ান (১৫), ও কন্যা তাসমিনা আক্তার (১৩)। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং জেলার কোয়াইংডং এলাকার বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে দিল্লি ইউএনএইচসিআর কর্তৃক ইস্যুকৃত পাঁচটি বৈধ রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পরিবারটি জানায়, প্রায় দুই বছর আগে তারা মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এবং আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিল। সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি তাদের একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোখ বেঁধে এক অজানা স্থানে নামিয়ে দেওয়া হয় এবং সামনে হাঁটতে বলা হয়। একপর্যায়ে তারা বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছায়, যেখানে বিজিবি তাদের আটক করে।

সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মো. আইয়ুব হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় বিজিবি তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে।

পরিবারটি দাবি করেছে, বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে। বিষয়টি বিজিবি তদন্ত করে দেখছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!