1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “নিজে হবো সচেতন বাল্যবিয়ে না করে করবো স্বপ্ন পূরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় উপজেলার উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছালাম, রফিকুল ইসলাম, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী, উপজেলা ইউথ প্লাটফ্রমের সভাপতি আরিফুল ইসলাম ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আব্দুর কাদের, শিলখুড়ী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সীমা খাতুন ও যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল ইসলাম।

ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এ সময় শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের সদস্য, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!