1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাতীয় কারাতে প্রতিযোগিতায় জবির দুই শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: 

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী—নাট্যকলা বিভাগের ১৫তম আবর্তনের জর্জিস আনোয়ার নাইম এবং ১৪তম আবর্তনের মারজান আক্তার।

জর্জিস আনোয়ার নাইম পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে এবং মারজান আক্তার নারীদের -৬৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে গত ৯ থেকে ১১ মে পর্যন্ত ঢাকার মিরপুরে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থাসহ মোট ৮৭টি দলের ৭৪০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে পুরুষ ৫১৭ জন এবং নারী ২২৩ জন প্রতিযোগিতা করেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেন ২৬১ জন ম্যানেজার ও কোচ এবং ৮০ জন রেফারি ও জাজ।

নিজের অনুভূতি জানিয়ে জর্জিস আনোয়ার নাইম বলেন, “প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া। এর আগে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা এবং বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। কিন্তু ২৮তম জাতীয় প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করায় আমি ১৯তম এশিয়ান গেমসের জাতীয় দলে সুযোগ হারাই। সে সময়ে খুব হতাশ ছিলাম, কিন্তু কখনো আশা ছাড়িনি। প্রতিদিন কঠোর অনুশীলন করতাম, আর মনে মনে পড়তাম—‘হাসবুনাল্লাহু ওয়া নি’আমাল ওয়াকিল’। আল্লাহ আমাকে ফের এই স্বর্ণপদক দিয়ে সম্মান ফিরিয়ে দিয়েছেন। আমার এই অর্জনের পেছনে রমজান ওস্তাদের অবদান অনস্বীকার্য। প্রথম জাতীয় প্রতিযোগিতা থেকে শুরু করে এবারের জয়—সবখানেই তিনি আমার পাশে ছিলেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অন্যদিকে, মারজান আক্তার বলেন,“হয়তো এটাই আমার শেষ প্রতিযোগিতা। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, জানি না টিমে আর থাকতে পারব কিনা। খেলাকালীন অনেক আঘাত পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, বিজয়ীদের অভিনন্দন। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য অর্জন। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। আয়োজকদের ধন্যবাদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!