জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) গঠনের উদ্দেশ্যে প্রস্তাবিত গঠনতন্ত্র বিষয়ে শিক্ষার্থীদের মতামত আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা ১২ মে ২০২৫ রাত ১২টা থেকে ২১ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ফরম্যাটে লিখিত ও সুস্পষ্ট মতামত প্রদান করতে পারবেন।
মতামত প্রদানের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে লগইন করতে হবে। নির্ধারিত সময়সীমার পর কোনো মতামত গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০০তম (বিশেষ) সিন্ডিকেট সভায় প্রস্তাবিত জকসু গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ দীর্ঘদিন পর জবি জকসু গঠনের পথকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Leave a Reply