কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জাহিদ ও সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম (রাহি মন্ডল) স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিজু আহমেদ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রবিউল ইসলাম রবি। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান জীবন, মো. শাকিল আহমেদ ও রওশন কবির সুজন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. হাফিযুর রহমান হাফিজ ও মো. আল আমিন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. তাইজুল ইসলাম সরকার, খালিদ হাসান মন্ডল, সোলায়মান শেখ ও তাসলিমা জাহান অন্তি।
কেন্দ্রীয় অনুমোদনপত্রে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্রসংগঠন। ঢাকায় অবস্থানরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই সংগঠনটির মূল লক্ষ্য। এছাড়াও সংগঠনটি শিক্ষা সচেতনতা, রক্তদান, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
নতুন নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছে যে, তারা সংগঠনের মহান লক্ষ্যে একযোগে কাজ করবে এবং কুড়িগ্রামের ছাত্রসমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply