1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে কটূক্তি: উলিপুরে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে কটূক্তির অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে আব্দুল হান্নান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার প্রকাশিত ভিডিওটি, যার দৈর্ঘ্য ৮ মিনিট ২৪ সেকেন্ড, দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌জিল্লুর রহমান ব‌লেন, ধর্ম অবমাননার অভিযোগে আব্দুল হান্নানের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের পর তা‌কে কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!