কুড়িগ্রাম প্রতিনিধি:
আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা’ স্লোগান তুলে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ আনেন। তারা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্যসচিব ফয়সাল আহমেদ, যুগ্ম সদস্যসচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন এবং জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply