ফুলবাড়ি প্রতিনিধি:
ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৭) সহ মোট পাঁচজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত নয়ন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে অভিযুক্ত এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার কদমতলা বাজারে সরকারবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।
নয়নের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার (মামলা নং-৫) ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
একই রাতে ফুলবাড়ী থানা পুলিশের আরেকটি বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি মো. আল-আমিন (পিতা: বেলাল হোসেন, গ্রাম: গোরক মণ্ডল) সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন—হাসছেন আলী (পিতা: জাফর আলী, গ্রাম: গোরক মণ্ডল),আব্দুর রাজ্জাক (পিতা: নজরুল মিয়া, গ্রাম: গোরক মণ্ডল)শরিফুল ইসলাম সাগর (পিতা: জাহাঙ্গীর আলম, গ্রাম: তালুক শিমুলবাড়ী)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাসহ বাকি ৪ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে (৯ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply