1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভর্তিযুদ্ধে লড়ছে আদরের সন্তান, বাইরে অপেক্ষারত অভিভাবকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১১টায় ইবির ৭টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ইবিতে ৮,৮৬০ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়।

তবে এ লড়াই শুধু শিক্ষার্থীদের নয়, ভিন্ন এক মানসিক যুদ্ধে ছিলেন তাদের অভিভাবকরাও। আদরের সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় বাইরে অপেক্ষা করছিলেন হাজারো অভিভাবক। দীর্ঘ এক যুগের লালিত স্বপ্ন পূরণে সন্তানের পাশে ছায়াসঙ্গী হয়ে ছিলেন তারা। কেউ এসেছেন মা, কেউ বাবা, আবার কেউ ভাই-বোন বা চাচা-চাচি সহ অন্যান্য অভিভাবককে নিয়ে।

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, মেইন গেট, থানা গেট সংলগ্ন বিশ্রামাগার, শহীদ মিনার, ডায়না চত্বর, খেলার মাঠ, বটতলা কিংবা গাছপালার ছায়ায় জড়ো হয়েছেন অভিভাবকরা। প্রশাসনের পক্ষ থেকে বসার ব্যবস্থা থাকলেও অনেকেই সময় কাটিয়েছেন নিরিবিলি পরিবেশে, প্রার্থনায় মগ্ন হয়ে। তবে তীব্র গরম ক্লান্ত করে তুলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

অনেকে গল্প করে সময় কাটাচ্ছেন, কেউবা পত্রিকা পড়ছেন, আবার কেউ পূর্বপরিচিত কাউকে পেয়ে স্বস্তি অনুভব করছেন। গরম থেকে বাঁচতে কেউ গাছের ছায়া, কেউবা ফ্যানের বাতাস খুঁজছেন। ক্লান্তি উপেক্ষা করে অভিভাবকদের চোখেমুখে একটিই প্রার্থনা—সন্তান যেন সফল হয়, ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়।

অভিভাবক কর্নারে মেহেরপুর থেকে আসা এক অভিভাবক বলেন, “মেয়েকে নিয়ে এসেছি। মেডিকেল কোচিং করেছিল, কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। গুচ্ছই এখন শেষ ভরসা। ইবি মেহেরপুর থেকে সবচেয়ে কাছের, এখানে চান্স পেলে এখানেই পড়াবো।”

মাগুরা থেকে আসা আরেকজন বলেন, “গতকাল মেয়েকে নিয়ে এসেছি, আত্মীয়ের বাসায় ছিলাম। ছোটবেলা থেকেই ওর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। রাজশাহীতে আবেদন করেছিল, কিন্তু দূরের কারণে না বলেছে। ইবি কিংবা যশোরে চান্স পেলে ওকে পড়াবো। এখন শুধু দোয়া করছি যেন চান্স পায়।”

উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইবিকে বরাবরের মতো কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আজ অনুষ্ঠিত হলো। এর আগে ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট (ব্যবসায় প্রশাসন) এবং ২ মে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!