1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবছর ইবি কেন্দ্রে ৮ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল।

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামানসহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।”

কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “খুবই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে। মোট ৮৮৬০ জনের পরীক্ষার আসন বিন্যাস হয়েছে। এ পর্যন্ত যাদের কাছে জিজ্ঞেস করলাম, সবাই পরীক্ষা ভালো দিচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতি শান্ত আছে। নিরাপত্তাপূর্ণ অবস্থায় সবাই পরীক্ষা দিচ্ছে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “সার্বিক সুন্দর ব্যবস্থাপনায় জিএসটি পরীক্ষা সম্পন্ন হতে যাচ্ছে। আমরা আশা করি ইনশাআল্লাহ মেধার মূল্যায়ন হবে। এবং মেধার সঠিক মূল্যায়ন করতে আমরা সবোর্চ্চ চেষ্টা করবো। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি। এ পর্যন্ত যারা আমাদের সাহায্য করেছেন–সাংবাদিক, মিডিয়া, আনসার , পুলিশ বাহিনী সবাইকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি মহোদয় এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!