1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৬ বছরেও চালু হয়নি রৌমারীর রাবার ড্যাম প্রকল্প, সেচ সুবিধা থেকে বঞ্চিত হাজারো কৃষক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

জিঞ্জিরাম নদীর ওপর যাদুরচরের খেওয়ারচর এলাকায় ২০১০ সালে শুরু হওয়া রাবার ড্যাম প্রকল্পটি ১৬ বছরেও চালু না হওয়ায় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের রাবার ব্যাগ নষ্ট হওয়ার পথে, আর স্থানীয় কৃষিজীবীরা দোষারোপ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে ছিল অনিয়ম ও নিম্নমানের কাজ। নদীশাসন ও প্রকল্প সুরক্ষার জন্য দুই কিলোমিটার সিসি ব্লক ও সড়ক নির্মাণের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। রাবার ড্যামের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার জন্য ড্রেন নির্মাণ না করায় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি।

এলজিইডির তথ্য অনুযায়ী, প্রকল্পটির জন্য প্রথম ধাপে ব্যয় করা হয় ১২ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে আরও ১ কোটি ৯৪ লাখ টাকা। কিন্তু মাঠপর্যায়ে গিয়ে দেখা গেছে, শ্যালো মেশিনের মাধ্যমে কৃষকরা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন, যাতে তাদের খরচ বেড়ে যাচ্ছে।

খেওয়ারচরের কৃষক শহিদুর রহমান বলেন, “দুই বিঘা জমিতে ধান করেছি, শ্যালো মেশিনে সেচ দিতে ১১ হাজার টাকা খরচ হবে। রাবার ড্যাম চালু থাকলে খরচ অনেক কম হতো।”

একই এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে সেচ দেওয়া কঠিন হয়ে গেছে। বিক্রিবিলের কৃষক রঞ্জু মিয়া জানান, চার বিঘা জমিতে ধান চাষে সেচ খরচ হচ্ছে ১৮ হাজার টাকা।

রাবার ড্যাম প্রকল্প এলাকায় তিন কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। অটোভ্যানচালক রুবেল মিয়া বলেন, “বৃষ্টির সময় কাদা আর শুকনায় ধুলাবালিতে গাড়ি চালানো দুষ্কর। প্রতিদিন গাড়ি মেরামতে খরচ উঠে যায়।”

রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি জাফর ইকবাল রিপন জানান, ৪২০ জন সদস্য ছাড়াও আরও প্রায় ২ হাজার কৃষক এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারেন। বহুবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো অগ্রগতি হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, “প্রকল্পের আওতায় ৩২০ হেক্টর জমি রয়েছে। চালু হলে ভূ-উপরিভাগের পানি ব্যবহার করে অল্প খরচে চাষাবাদ করা সম্ভব হবে।”

এলজিইডির রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক জানান, ২০১৬ সালে প্রকল্পটি সমবায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। কারিগরি ত্রুটি থাকলে তা সরেজমিনে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!