1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিজ্ঞান কোটা বাতিলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ১০ দফা দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

পিএসসি সংস্কারসহ সকল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ ভ্যারিফিকেশন কমিটির হাতে হস্তান্তর প্রত্যাহার,নারী কোটা, বিজ্ঞান কোটা বাতিলসহ ১০ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার ) দুপুর ১ টায় শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তারা এইসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নফাঁস, ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং এসব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তাদের দাবিসমূহ হলো:
১। প্রাথমিক সহকারী শিক্ষক, বাংলাদেশ রেলওয়ে, খাদ্য অধিদপ্তরসহ ১৬তম গ্রেড পর্যন্ত সকল নিয়োগ পরীক্ষায় প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষাও নিতে হবে।
২। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ আসলে বস্তুনিষ্ঠ প্রমাণ সাপেক্ষে সেই পরীক্ষা বাতিল করতে হবে।
৩। সুপারিশ বাণিজ্য রোধে মৌখিক পরীক্ষার নম্বর কমাতে হবে।
৪। প্রশ্নফাঁসের সাথে জড়িত ব্যক্তি, প্রক্সি ও ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৫। প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে ২০% অগ্রাধিকারভিত্তিক বিজ্ঞান কোটা বাতিল করতে হবে।
৬। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি নিয়োগে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনতে হবে।
৭। চূড়ান্ত মেধাতালিকার সঙ্গে পদসংখ্যার এক-তৃতীয়াংশ ওয়েটিং লিস্ট প্রকাশ করে তা থেকে এক বছরের মধ্যে নিয়োগ দিতে হবে।
৮। BSCIC, CGDF, বিমান বাংলাদেশ, খাদ্য অধিদপ্তর, BIBM, রেলওয়ে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্ববর্তী নিয়োগগুলো উচ্চ পর্যায়ের তদন্তের আওতায় আনতে হবে।
৯। বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভ্যারিফিকেশন কমিটির হাতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
১০। শিক্ষক নিয়োগে ৩০% নারী কোটা বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে পিএসসি সংস্কার আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সাজ্জাদ হুসাইন মুন্না বলেন,“নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক দুর্নীতি, প্রশ্ন ফাঁস, সুপারিশ বাণিজ্য আমাদের হতাশ করছে। আমরা শুধু মেধা ও ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে চাকরি চাই। তাই এই দাবিগুলো আমাদের মৌলিক অধিকার আদায়ের পথ।”

আরেক শিক্ষার্থী জেসমিন আক্তার বলেন, “নারী কোটা বা বিজ্ঞান কোটা নয়, নিয়োগ হতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে। কোটা প্রথার অপব্যবহার মেধাবীদের বঞ্চিত করছে।”

তারা বলেন, এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে আরও বড় পরিসরে ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!