1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু এবং বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দেওয়ার দাবিতে গণভোেট কর্মসূচি করেছে শাখ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে এ গণভোেট কর্মসূচি শুরু করেন তারা।

এতে শিক্ষার্থীদের ‘আপনি কি শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চান?’ এবং ‘আপনি কি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন চান?’-এই দুই প্রশ্নে ভোট দিতে বলা হয়।

এবিষয়ে শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, আসছে বাজেটে শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা বরাদ্দ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করে অবিলম্বে জকসু নির্বাচন দেওয়ার দাবিতে আমাদের এ গণভোট কর্মসূচি। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চাচ্ছি। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক।

তিনি আরও বলেন, আমাদের এই গণভোট কর্মসূচি আগামী সাতদিন ধরে চলবে অর্থ্যাৎ আগামী সপ্তাহেও এটা চলবে। এছাড়া আমরা ক্লাস ক্যাম্পেইনও করবো। শিক্ষার্থীদের মতামত প্রশাসনের সামনে তুলে ধরবো। এটা চলমান আন্দোলনের একটি অংশও বটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!