1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ইউএনবি

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।

স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন, বিএসএফ যাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে, তারা সবাই মুসলিম এবং ভারতের গুজরাটের বাসিন্দা। তারা গুজরাটি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলতে পারেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং তাইন্দং ইউনিয়নের আচলং পাড়া দিয়ে আরও ১৫ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের আটক করে।

স্থানীয় আলী আহাম্মেদ জানান, ভারতীয় নাগরিকদের সাথে কথা বলে জেনেছি তাদের গুজরাট এয়ারপোর্ট থে‌কে আগরতলা এয়ারপোর্টে আনা হয়। সেখান থে‌কে গা‌ড়িতে করে ত্রিপুরা সীমা‌ন্ত দি‌য়ে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলার শা‌ন্তিপুর পয়ে‌ন্টে গভীর রা‌তে ছয়জন পুরুষ, চার ‌শিশু ও নারীসহ ২৭ জনকে বাংলাদে‌শে অনুপ্রবেশ করানো হয়। পরে তারা গোমতী ইউনিয়নের হাজীপাড়ায় আবুল হোসেন মেম্বরের বাড়িতে অবস্থান করেন।

আটককৃতরা জানান, তাদের পৃথক দুটি বিমানে গুজরাট থেকে ত্রিপুরায় আনা হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। এ সময় তাদের চোখ বেঁধে দেওয়া হয়। বাংলাদেশে অনুপ্রবেশের পর ঘণ্টাখানেক পর্যন্ত তাদের চোখ বাঁধা ছিল।

আটকদের কয়েকজন জানান, ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সর্বশেষ খবর অনুযায়ী ৬৬ জন ভারতীয় নাগরিক মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে। যেহেতু নারী, শিশু ও পুরুষ রয়েছে, তাই  তাদের খাবার ও নিরাপত্তার বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!