1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে সমন্বিত খামার ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনায় (ইমপেক্ট) তৃতীয় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (৭ মে) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক হল রুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক শাহাদত হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

পরে যুব সংগঠনের সদস্যদের নিয়ে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ দেয়া হয়। ঘন্টা ব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

এছাড়াও সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণে ৩টি ব্যাচে ২০ জন করে মোট ৬০ জন কে প্রশিক্ষণ দেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!