1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬১টি আসনের সীমানা পুনর্নির্ধারণে ৪০৫ আবেদন পেয়েছে ইসি: সচিব আখতার আহমেদ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে ৪০৫ আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করবো।’

বুধবার (৭ মে) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানাও পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে।’

ইসি সচিব বলেন, ‘সীমানা পুনর্র্নিধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেব না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা আইন সংশোধনে সরকারের কাছে সুপারিশ করেছিলাম। গতকাল (মঙ্গলবার) উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেই গেজেট পেলেই আমরা কাজ শুরু করবো। এক্ষেত্রে সীমানা পুননির্ধারণ আইনে যে সকল পন্থা আছে, সেগুলোই অনুসরণ করা হবে।’

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি সচিব বলেন, ‘গত ৫ মে  নিবন্ধনের শেষ সময় ছিল। সর্বশেষ তথ্য পেলে জানাতে পারবো।’

ভোগলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের বিধান রয়েছে আইনে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অনেক অভিযোগ এসেছে ইসিতে। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের পূর্বের সীমানায় ফিরে যেতে চান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!