পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র হল-১ এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজহান আলি।
সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি প্রভোস্ট ভাতা প্রাপ্ত হবেন। বর্তমান পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্তভাবে প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
উল্লেখ্য, সমালোচনা ও বিতর্কের মুখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র হল -১ এর প্রভোস্ট হিসেবে নিয়োগের মাত্র ২ দিনের মাথায় অপসারণ করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. ফজলুল হককে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শাহজাহান আলী।
Leave a Reply