অনলাইন ডেস্ক:
চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দুপুর ১টা ২৫ মিনিটে তার গাড়িবহর রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছায়।
বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে সকাল ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এই সময় বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে দলীয় প্রধানকে স্বাগত জানান। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে গাড়িবহর ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যায়।
ফিরোজা’য় পৌঁছার পর সাবেক প্রধানমন্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে হেঁটে বাসভবনে প্রবেশ করানো হয়। এ সময় তার দুই পুত্রবধূ তাকে ধরে রাখতে সহায়তা করেন। উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। নেতাকর্মীরা তখন ‘দেশনেত্রী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন আশপাশের পরিবেশ।
Leave a Reply