1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে বুড়ি তিস্তা নদী রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

সরফরাজ আহমেদ সৌরভ, উলিপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।

রোববার (৫ মে) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীন ভয়েস ও তিস্তা নদী রক্ষা কমিটি, কুড়িগ্রাম-এর যৌথ আয়োজনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস উলিপুর শাখার উপদেষ্টা রফিকুল আনছারী, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার এবং বাপা কুড়িগ্রাম জেলার সদস্য মতলেবুর রহমান। সঞ্চালনায় ছিলেন গ্রীন ভয়েস উলিপুর শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সারফারাজ সৌরভ।

বক্তারা বলেন, “বুড়ি তিস্তা আমাদের প্রাণ, অথচ আজ অবৈধ বালু উত্তোলন, দখল আর অনিয়মের কারণে নদী ধ্বংসের মুখে। প্রশাসন এ বিষয়ে দীর্ঘদিন ধরে নীরব রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

এসময় গ্রীন ভয়েসের পক্ষ থেকে রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল ৫ দফা দাবি উত্থাপন করেন:

দাবিসমূহ: ১. দিনে কিংবা রাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
২. নদীর তলদেশ খনন করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে।
৩. অবিলম্বে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
৪. বুড়ি তিস্তা নদীর উৎসমুখে খনন কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৫. অবৈধ বালু উত্তোলন ও দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি বাস্তবায়নে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

মানববন্ধন কর্মসূচিতে গ্রীন ভয়েস উলিপুর শাখার সবুজ নেতৃবৃন্দ ছাড়াও বাপা, তিস্তা নদী রক্ষা কমিটি ও পরিবেশপ্রেমী জনগণ দৃপ্ত কণ্ঠে নদী রক্ষার পক্ষে ঐক্য প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!