1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আত্মহত্যা প্রতিরোধে জবিতে সচেতনতামূলক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

উদ্বেগজনক হারে আত্মহত্যার ঘটনা বাড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণসচেতনতা ও কারণ অনুসন্ধানী ‘আপনি কেমন আছেন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় এ আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত সমস্যাই প্রধান কারণ আত্মহত্যার, মেসে থেকে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের যেমন আর্থিকভাবে চাপে ফেলে, তেমনি মানসিকভাবে,আবার মানসিকভাবে অসুস্থ হলেও নামমাত্র কাউন্সিলিং সেন্টারে পাওয়া যায় না সেবা। এসব কারণে শিক্ষার্থীরা আত্মহননের পথ বেছে নিচ্ছে।

গণিত বিভাগের শিক্ষার্থী অরুণাভ আশরাফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের থাকা-খাওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারে নি। পড়াশোনার পাশাপাশি জীবন চালাতে গিয়ে আমরা মানসিক চাপে ভুগি, যা শেষ পর্যন্ত মানসিক বিপর্যয়ের কারণ হয়। প্রশাসন যদি এই সংকটে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এমন প্রশাসনের দরকার নেই।”

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, “আত্মহত্যা কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা একটি অবকাঠামোগত হত্যা। মানসিক সেবা ও পরিপূর্ণ কাউন্সেলিং সেশনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা একাকীত্বে ভোগে। বিশ্ববিদ্যালয়গুলোর উচিত মানবিক মূল্যবোধের শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার পরিবেশ নিশ্চিত করা।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, “আত্মহত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটি আমাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সংকটময় ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়, সেটাই আমাদের বাঁচিয়ে রাখে।”

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!