1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

দুর্নীতির অভিযোগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি, ডা. মাহমুদুল হাসান ও আরেক ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ মে) কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের যাচাই-বাছাই সেল অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে। যথাযথ তথ্যপ্রমাণ পাওয়া গেলে কমিশনের অনুমোদনক্রমে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে।

এর আগে ২৫ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, শতকোটি টাকার তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। যুগান্তর পত্রিকায় প্রকাশিত “দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি; তদবির বাণিজ্যে আয় শতকোটি টাকা” শিরোনামের প্রতিবেদনটি এই অনুসন্ধানের ভিত্তি হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ ওঠায় ৮ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্দেশে এবং ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে মো. মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই অভিযোগে উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও এর আগে অব্যাহতি দেওয়া হয়।

দুদক জানিয়েছে, অভিযোগ যাচাইয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!