1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো, একবারে নিশ্চিহ্ন করে দেবো—চেনো বিএনপি?

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে আনিছুর রহমানকে বলতে শোনা যায়, “কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দেবো জামায়াত। চেনো বিএনপি!” পাশাপাশি, ভিডিওতে কিছু অশ্রাব্য শব্দও ব্যবহার করতে শোনা যায়।

হুমকির শিকার ব্যক্তি রুবেল মিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক। তিনি জানান, গত ২১ এপ্রিল ভূমি অফিসে জামায়াতের দুই কর্মীকে মারধরের প্রতিবাদে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে ডেকে নিয়ে একটি দোকানে চড়-থাপ্পড় ও হুমকি দেওয়া হয়।

রুবেল বলেন, “ওরা আমাকে তুলে নিয়ে থানা মোড়ে এক দোকানে নিয়ে যায়। সেখানে চড়-থাপ্পড় মারে এবং জামায়াতকে নিশ্চিহ্ন করার হুমকি দেয়।” এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

রাজারহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি আহমদ আলী বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। এটি রাজনৈতিক সহনশীলতা ভঙ্গের জঘন্য উদাহরণ। আমরা বিষয়টি দলের ঊর্ধ্বতন মহলে জানিয়েছি এবং থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।”

অন্যদিকে বিএনপি নেতা আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “রাগের মাথায় ওভাবে বলেছি। সে আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ক্ষুব্ধ হয়েছিলাম। পরে বিষয়টি মীমাংসা হয়েছে। একসঙ্গে চাও খেয়েছি। কিন্তু সে আংশিক ভিডিও ছড়িয়ে দিয়েছে।”

তবে তিনি প্রয়োজনে জামায়াতের কাছে দুঃখ প্রকাশ করতে রাজি বলেও জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!