1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উত্তরায় ঢাবির বাসে স্কুলছাত্রদের হামলা, আহত ৮ শিক্ষার্থী—মামলা দায়ের, দ্রুত গ্রেফতারের আশ্বাস

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ক্ষণিকা বাসে ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে ভুক্তভোগী এক শিক্ষার্থী।

বাসে হামলার এ ঘটনায় ড্রাইভারসহ ৮ শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। এছাড়া গাড়ির জানালাগুলোও ভেঙে দেয়া হয়েছে।

এর আগে, সন্ধ্যায় বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা ও বিচার চাইতে উত্তরা পশ্চিম থানায় যান ঢাবি উপাচার্য ও প্রক্টর। এসময় আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় থানা পুলিশ।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের সড়ক অবরোধ করে অন্যান্য যানবাহন ভাঙচুরের সময় ঢাবির একটি শিক্ষার্থী বহনকারী বাস ঘটনাস্থলে পৌঁছালে সে বাসেও হামলা চালায় স্কুলছাত্ররা। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ছাত্রদল, বাগছাসসহ বিভিন্ন ছাত্রসংগঠন নিন্দা জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!