1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

কুড়িগ্রমের উলিপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে লাইট হাউজ সংস্থার আয়োজনে ইনক্লসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে গ্রহন করেন উলিপুর থানার ওসিসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। তিনি বলেন, উলিপুর উপজেলায় অনেক সংস্থা কাজ করে। আমরা যদি সকল জিও, এনজিও মিলে একসসঙ্গে কাজ করি তাহলে উপজেলার গরীব ও অসহায় মানুষের অনেক উপকৃত হবে । তাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছেন, সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।

তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্যোগ নিয়ে যেভাবে কাজ করছে, এতে করে মানুষ দুর্যোগপূর্ব ও দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে এবং মানষিক স্বাস্থ্য বিষয়ে জানতে পারবে ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ। তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন।
তিনি দুর্যোগে করনীয়সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কতর্ব্য তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব খন্দকার ফিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রকল্পের ধারণাসহ বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী রোকেয়া বেগম, রিপকন আলী ও ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!