কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনভর এই অভিযান পরিচালিত হয়।
দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে টিমটি উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, ব্রিজ-কালভার্টসহ গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করে। এছাড়া তারা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নথিপত্র যাচাই-বাছাই করেন এবং বাস্তবায়িত কাজের নমুনা সংগ্রহ করেন।
এ বিষয়ে উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, “সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে কেন্দ্রীয় নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। উলিপুর উপজেলায় যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো সরেজমিনে তদন্ত করে স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, এলজিইডি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।












Leave a Reply