1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বাবার সাথে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ দুই ঘন্টা পর মাঝ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ও কড়াইবরিশাল এলাকার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে।নিহত ওই যুবকের নাম লিটন মিয়া ওরফে মিঠু(১৮)। সে রমনা ব্যাপারীপাড়া এলাকার জেলে সুন্দর আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া এলাকার জেলে সুন্দর আলী নিয়মিত ব্রহ্মপুত্র নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো সোমবার রাত ৩টায় বাবার সাথে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায় লিটন মিয়া মিঠু। নৌকা থেকে জাল টানার এক পর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জালের রশি পায়ে জড়িয়ে মাঝ নদীতে পড়ে নিখোজ হয়ে যায় মিঠু। পরে সুন্দর আলীর ডাক চিৎকারে নদীতে মাছ ধরতে থাকা অন্যান্য জেলেরা ছুটে আসে এবং মিঠুকে খুঁজতে শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর দেড়টায় তার মরদেহ উদ্ধার করে তারা।

রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের ন্যায় আজও পিতার সাথে মাছ ধরতে গিয়েছিল লিটন। নৌকা থেকে জাল টানতে গিয়ে জালের রশি পায়ে জড়িয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয় সে। নদীতে থাকা অন্যান্য জেলেরা দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!