1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেশের ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া এবার সিটি করপোরেশনের মর্যাদা পেতে যাচ্ছে। বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা রোববার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে নীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা মোতাবেক পৌর এলাকার মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, স্থানীয় সরকার সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার ১০ এপ্রিলের ৪৬.০০.০০০০.০৭১.১৮.১১৪.২০২৫.১৬৬ স্মারকের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকার নিম্নবর্ণিত মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এ বিষয়ে কারও কোনও মতামত বা আপত্তি থাকলে তা একই বিধিমালার ৫-এর উপবিধি (৪) মোতাবেক গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর (জেলা প্রশাসক) কাছে দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে। ওই সময়ের পর কোনও মতামত বা আপত্তি গ্রহণ করা হবে না।

সূত্র জানায়, সিটি করপোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি, এলাকাবাসীর মতামত, আপত্তি নিষ্পত্তিমূলক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ১০ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-২ শাখা থেকে বগুড়া জেলা প্রশাসককে পত্র পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত চিঠির অনুলিপি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে দেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, ১৮৭৬ সালে বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে এই পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পায়। ২০০০ সালে এর আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গ কিলোমিটার। ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় জনসংখ্যা প্রায় ১০ লাখ। বগুড়াবাসী উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন ধরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা গত ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সরকারের নীতিনির্ধারকরা এ বিষয়ে সম্মতি দিলে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হয়।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি হওয়ায় বগুড়া গত ১৫ বছর নানা ক্ষেত্রে অবহেলিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এবার বগুড়াবাসীর সেই বঞ্চনা দূর করতেই গুরুত্বপূর্ণ এই শহরটিকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বগুড়া সিটি করপোরেশন হলে দেশে সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়াবে ১৩টিতে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!