1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বাসভবনে সন্দেহজনক ড্রোন উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে একটি সন্দেহজনক ড্রোন উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে বাসভবনের মূল ভবনের ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। সেখানে কর্মরত মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় প্রথম ড্রোনটি দেখতে পান। পরে সেটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয় এবং তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করা হয়।

খবর পাওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। ড্রোনটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, ড্রোনটি বর্তমানে যাচাই-বাছাই চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ড্রোন উদ্ধারের ঘটনার পর থেকে আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি কীভাবে সেখানে এলো এবং এর মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ বা নজরদারি করা হচ্ছিল কি না, তা জানতে গভীরভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!