1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডুবে যাওয়ার ৬ ঘন্টা পর পুকুর হতে শিশু মিরাজের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট ::

লালমনিরহাটে পুকুরে ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর মিরাজ (৯) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

২৫ এপ্রিল শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বালারদিঘি নামক একটি পুকুরে এ ঘটনা ঘটে। শিশু মিরাজ ওই এলাকার গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশু মিরাজ তার দাদা আফজাল হোসেনের সাথে গরুর ঘাস ধোয়ার জন্য ওই পুকুরে যায়। দাদা ঘাস ধুয়ে বাড়িতে নিয়ে গেলেও পুকুরের কিনারায় পানি নিয়ে খেলতে থাকে মিরাজ। দাদা আফজাল মিরাজ তার সাথে বাড়িতে না আসায় নাতিকে খুঁজতে আবার পুকুর পাড়ে আসেন। কিন্তু পুকুর পাড়ে নাতি মিরাজকে আর দেখতে পাননি তিনি। তখন তিনি নিশ্চিত হন তার নাতি পুকুরে ডুবে গেছে। পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। থানা ও ফায়ার সার্ভিসে কল দেয়া হয়। সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যার পর শিশু মিরাজের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, দীর্ঘ ৬/৭ ঘণ্টা অপেক্ষার পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে উদ্ধারকৃত মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!